প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : ৪১)

X
রামগঞ্জে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
২০২৬-২৭ অর্থ বছরে কল্যানমুখী বাজেট করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শনিবার বিকেলে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পৌর মৌলভী বাজার থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধ মঞ্চে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন পাটোয়ারীর উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিমের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুর ছাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী,সদস্য সচিব মিজান ভুইয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু,সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন জনবান্ধব বাজেট নিয়ে একটি রাজনীতিক দলের নেতারা অপপ্রচারে লিপ্ত এবং মসজিদ ভিত্তিক রাজনীতির চর্চা করছে। রামগঞ্জ উপজেলার কোথাও মসজিদ ভিত্তির রাজনীতি করার খবর ফেলে আমরা সাধারন মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।