প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

যেন স্বপ্নের মতো শুরু হলো যুক্তরাষ্ট্রের। সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হলো না তাদের। গতিময়

2026-06-13T21:04:07+00:00
2026-06-13T21:04:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ২৪)
প্যারাগুয়েকে সহজেই হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের শুরু পাওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের ফুটবলাররা-ইন্টারনেট
X

প্যারাগুয়েকে সহজেই হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের শুরু পাওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের ফুটবলাররা-ইন্টারনেট

যেন স্বপ্নের মতো শুরু হলো যুক্তরাষ্ট্রের। সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হলো না তাদের। গতিময় আক্রমণাত্মক ফুটবলে আরও দুই গোল করে প্রথমার্ধে চালকের আসনে বসে গেল বিশ্বকাপের সহ-আয়োজকরা। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে একটু লড়াই করলেও সহজ জয়ই পেল মাওরিসিও পচেত্তিনোর দল।

বাংলাদেশ সময় শনিবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোল জিতেছে যুক্তরাষ্ট্র। জোড়া গোল করেছেন ফোলারান বালোগান, একটি গোল করেছেন জিওভানি রেইনা, অন্যটি আত্মঘাতী।
১৯৩০ আসরের পর এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। সেবার বার্ট প্যাটেনডের হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র। প্যাটেনডের ওই কীর্তির পর এবারই প্রথম বিশ্ব আসরে কোনো ম্যাচে একাধিক গোল পেলেন দেশটির কোনো ফুটবলার।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের শুরুটা হয় দারুণ। দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে সপ্তম মিনিটেই এগিয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজকরা। পায়ের দারুণ কারিকুরিতে তিন জনকে এড়িয়ে ক্রিস্টিয়ান পুলিসিক খুঁজে নেন ওয়েস্টন ম্যাককনিকে। তার শট ছুটে আসা প্যারাগুয়ে মিডফিল্ডার বোবাদিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে!

এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক ফুটবলে প্যারাগুয়ের রক্ষণে প্রবল চাপ তৈরি করে যুক্তরাষ্ট্র। পরের কিছুক্ষণ পুলিসিক, ম্যাককেনিদের কোনোমতে ঠেকিয়ে রাখে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা লাতিন আমেরিকার দেশটি। ম্যাচের ২৮তম মিনিটে প্যারাগুয়ের জালে বল পাঠান বালোগান। অফসাইডের জন্য মেলেনি গোল।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বালোগান। ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত ক্রসে পেনাল্টি স্পটের কাছ থেকে জাল খুঁজে নেন মোনাকো ফরোয়ার্ড।
আর যোগ করা সময়ের চমৎকার ফিনিশিংয়ে স্কোর লাইন ৩-০ করে ফেলেন বালোগান। মালিক টিলমানের রক্ষণ চেরা পাস পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বল নিয়ন্ত্রণে রাখেন তিনি। পরে ঠাণ্ডার মাথার বাঁকানো শটে খুঁজে নেন জাল। দেশের হয়ে বালোগান এটি ১১তম গোল।

দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি পুলিসিক। তাতেও যুক্তরাষ্ট্রের আক্রমণের ধার খুব একটা কমেনি। সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা।খেলার ধারার বিপরীতে ৭৩তম মিনিটে ব্যবধান কমায় প্যারাগুয়ে। হুলিও এন্সিসকোর কাছ থেকে জাল খুঁজে নেন মাওরিসিও। যোগ করা সময়ের সপ্তম মিনিটে বল পায়ে ডি বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন রেইনা। ২৬ পাসের যোগ ফলে হওয়া ওই গোলই ম্যাচের শেষ শট।

এদিকে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার উচ্ছ্বাসের মাঝে দলের গুরুত্বপূর্ণ একজনকে নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। অস্বস্তি নিয়ে যে মাঠ ছেড়েছেন তাদের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক। গোল না পেলেও এদিন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন পুলিসিক। অনেকগুলো সুযোগ তৈরি করেন এসি মিলানের এই ফুটবলার। দলের প্রথম দুটি গোলে রাখেন অবদান।

ম্যাচের সপ্তম মিনিটে পায়ের দারুণ কারিকুরিতে তিন জনকে এড়িয়ে পুলিসিক খুঁজে নেন ওয়েস্টন ম্যাককনিকে। তার শট ছুটে আসা প্যারাগুয়ে মিডফিল্ডার বোবাদিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে! ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত ক্রসেই পেনাল্টি স্পটের কাছ থেকে জাল খুঁজে নেন মোনাকো ফরোয়ার্ড ফোলারান বালোগান।

দারুণ খেলতে থাকা পুলিসিককে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি যুক্তরাষ্ট্রের কোচ মাওরিসিও পচেত্তিনো। তখনই এই ফুটবলারকে নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। ম্যাচ শেষে পচেত্তিনো জানান, একজনের লাথি লাগার পর পায়ের সমস্যা অনুভব করেন পুলিসিক। তবে তাকে পরের ম্যাচে পাওয়ার আশা করছেন তিনি,‘ তার জন্য হাঁটা কষ্ট হয়ে যাচ্ছিল। তবে আশা করছি, এটা বড় কোনো সমস্যা নয়। পরের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy