তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে শেখ মেহেদি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ম্যাচের আগের দিন বাংলাদেশের শক্তির গভীরতা বাড়ানো হলো একটু। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার অভিযানে স্কোয়াডে যোগ করা হলো শেখ

2026-06-13T21:37:00+00:00
2026-06-13T21:37:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে শেখ মেহেদি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৪০)
শেখ মেহেদি হাসান
X

শেখ মেহেদি হাসান

ম্যাচের আগের দিন বাংলাদেশের শক্তির গভীরতা বাড়ানো হলো একটু। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার অভিযানে স্কোয়াডে যোগ করা হলো শেখ মেহেদি হাসানকে। 
মূলত মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিছুটা অনিশ্চয়তার কারণেই বিকল্প প্রস্তত রাখা হলো। আগের ম্যাচে চোট পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক এখন ভালো আছে বলেই জানিয়েছে বিসিবি। তবে রোববার সকালে আরেক দফা পরীক্ষা করানো হবে তার। মিরাজ খেলতে না পারলে একাদশের দুয়ার খুলে যেতে পারে শেখ মেহেদির জন্য।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের একাদশে মিরাজের সঙ্গে খেলেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। স্কোয়াডে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১১টি ওয়ানডে খেলে ওভারপ্রতি ৪.৯৫ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদি। ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। সবশেষ এই সংস্করণে খেলেছেন তিনি ২০২৩ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ন্যাথান এলিসের শর্ট ডেলিভারিতে হেলমেটে বল লাগার পর মাঠে চিকিৎসা নেন মিরাজ। পরে তিনি খেলা চালিয়েও যান। তবে ম্যাচ শেষে হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে দুই দফায় স্ক্যান করানোর পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে এখন বোঝাই যাচ্ছে, মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত হননি এখনও।
প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তাদের প্রথম সিরিজ জয়।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও শেখ মেহেদি হাসান।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy