আগামী সপ্তাহে নেইমারকে অনুশীলনে পাওয়ার আশায় আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ অভিযানের শুরুতে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। কবে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। কোচ কার্লো আনচেলত্তি আশা

2026-06-13T21:45:48+00:00
2026-06-13T21:45:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী সপ্তাহে নেইমারকে অনুশীলনে পাওয়ার আশায় আনচেলত্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ৩৯)
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
X

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

বিশ্বকাপ অভিযানের শুরুতে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। কবে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। কোচ কার্লো আনচেলত্তি আশা করছেন, আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে পাওয়া যাবে দলের সবচেয়ে বড় তারকাকে। বাংলাদেশ সময় রোববার ভোর চারটায় ‘সি’ গ্রুপের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। 

শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিশ্চিত করেছেন, এই ম্যাচে খেলবেন না নেইমার। তিনি বলেন,‘ যত দ্রুত সম্ভব ফিট হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, সে আগামী সপ্তাহে পুরোপুরি অনুশীলন শুরু করতে পারবে।’

কঠিন ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান। চলতি আসরে গ্রুপ পর্বে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের মধ্েয এটাই একমাত্র ম্যাচ। ছয় নম্বরে আছে ব্রাজিল, আট নম্বরে মরক্কো।
গত ১৭ মে সবশেষ মাঠে নামেন নেইমার। চোটের জন্য ব্রাজিলের কোনো প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি তিনি। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, উন্নতি হচ্ছে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের।

এবার মাঠে নামলে নেইমার হবেন চার আসরে খেলা নবম ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই তালিকায় আছেন পেলে, রোনালদোর মতো গ্রেটরা। বিশ্ব আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে আট গোল করেছেন নেইমার, অবদান রেখেছেন চার গোলে। এই সময়ে একবার চতুর্থ হয়েছে ব্রাজিল, দুইবার খেলেছে কোয়ার্টার-ফাইনালে।

একই সঙ্গে এ নিয়ে তৃতীয় বিশ্বকাপে চোটের জন্য অন্তত এক ম্যাচ মিস করছেন নেইমার। তার ফিট হওয়ার দিকে তাকিয়ে আছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র,‘ তিনি আমাকে অনুপ্রাণিত করেন। আশা করি, তিনি দ্রুত সেরে উঠবেন। তার মাঠে ফেরার দিকে তাকিয়ে আছি আমি।’

আফ্রিকার দেশগুলোর বিপক্ষে বিশ্বকাপে নয় ম্যাচে অষ্টম জয়ের লক্ষ্েয মাঠে নামবে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের একমাত্র হারটি ক্যামেরুনের বিপক্ষে ২০২২ সালে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy