তুরস্ক ম্যাচে মানুষকে ‘ভুল’ প্রমাণ করতে মুখিয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে নিয়মিত খেলে অস্ট্রেলিয়া। গত পাঁচ আসরের সবগুলোতেই ছিল তারা। গত আসরেও উঠেছিল শেষ ষোলোয়, শেষ পর্যন্ত শিরোপা

2026-06-13T21:55:44+00:00
2026-06-13T21:55:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্ক ম্যাচে মানুষকে ‘ভুল’ প্রমাণ করতে মুখিয়ে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ৪৩)
অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিচ।
X

অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিচ।

বিশ্বকাপে নিয়মিত খেলে অস্ট্রেলিয়া। গত পাঁচ আসরের সবগুলোতেই ছিল তারা। গত আসরেও উঠেছিল শেষ ষোলোয়, শেষ পর্যন্ত শিরোপা জেতা আর্জেন্টিনার বিপক্ষে হেরে থেমেছিল পথচলা। সেখানে, ২০০২ সালে তৃতীয় হওয়া তুরস্ক গত পাঁচ আসরে পেরুতে পারেনি বাছাই পর্ব। এবার ফিরেছে তারা। অনেকের মতে অস্ট্রেলিয়া ম্যাচে ‘ফেভারিট’ তুরস্ক।

মানুষের এই ধারণা ‘ভুল’ প্রমাণ করার তাড়না অনুভব করছেন অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিচ। আর্দা গিলের, কেনান ইলদিজের মতো নির্ভরতা নিয়ে গোছানো দল তুরস্ককে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে শুভসূচনা করতে উন্মুখ তিনি।

‘ডি’ গ্রুপের ম্যাচে ভ্যানকুভারে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে দুই দল। গ্রুপের অপর দুই দল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। এরই মধ্যে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে যুক্তরাষ্ট্র।

একই চাওয়া অস্ট্রেলিয়ারও। চার বছর আগে, কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলা দলটিকে কেউ সেভাবে গোণায় ধরছে না, এটা যেন মেনে নিতে পারছেন না পপোভিচ,‘ আমরা বুঝতে পারছি, আমাদের মানুষের বাইরে, গণমাধ্যমের বাইরে, স্টাফদের বাইরে, আমাদের নিয়ে অনেক মানুষের প্রত্যাশা বেশি নয়। কিন্তু আমরা এসবে অভ্যস্ত। আমরা তুরস্ককে দারুণ কিছু ফুটবল আগামীকাল দেখাতে পারব, অস্ট্রেলিয়ান ফুটবল কী করতে পারে, সেটা দেখাতে পারব, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

পপোভিচও মানছেন, তার প্রতিপক্ষ তুরস্কও চাইবে জয়ে শুরু করতে। অনেকের চাওয়াও হয়তো এমনই। তবে, অস্ট্রেলিয়ার কোচ সবার আয়োজন ভেস্তে দিতে আছেন মুখিয়ে। তিনি বলেন,‘ আমরা জানি, আগামীকাল শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে আমাদের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে, এটা বিশ্বকাপ। আমরা প্রস্তুত। ছেলেরা রোমাঞ্চিত। অবশ্যই আমরা জয় দিয়ে শুরু করতে চাইবৃএটাই আমাদের লক্ষ্য। তারাও (তুরস্ক) জেতার আশা করছে, কিন্তু বেশিরভাগ মানুষই তাই করে। তবে, আমরা যা করতে পারি, তা হচ্ছে, তাদের উৎসব ভেস্তে দেওয়ার চেষ্টা করা।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy