যুক্তরাষ্ট্র ম্যাচে ‘বেদনাদায়ক শিক্ষা’ পেয়েছে প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

তিন আসর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে, প্যারাগুয়ের শুরুটা হলো বড় হারের তেতো স্বাদ নিয়ে। দলটির কোচ গুস্তাভো আলফারোর

2026-06-13T22:01:03+00:00
2026-06-13T22:01:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র ম্যাচে ‘বেদনাদায়ক শিক্ষা’ পেয়েছে প্যারাগুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ৩৬)
প্যারাগুয়ে কোচ গুস্তাফো আলফারো।
X

প্যারাগুয়ে কোচ গুস্তাফো আলফারো।

তিন আসর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে, প্যারাগুয়ের শুরুটা হলো বড় হারের তেতো স্বাদ নিয়ে। দলটির কোচ গুস্তাভো আলফারোর উপলব্ধি, বড় দলগুলোর সাথে লড়তে হলে তাদের যে ঘাটতিগুলো পুষিয়ে নিতে হবে, যুক্তরাষ্ট্র ম্যাচ তা তাদের শিখিয়ে দিয়েছে।

উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে হারে প্যারাগুয়ে। ম্যাচের পর দলের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে আলফারো তুলে ধরেন বাস্তবতা।

তিনি বলেন,‘ বিশ্বকাপে আপনাকে আবেগ একপাশে সরিয়ে রাখতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা এবং খুঁটিনাটি বিষয়গুলোর উপর দৃষ্টি রাখা। পুরোপুরি যোগ্য দল হিসেবে, স্বচ্ছ্বতার সাথে জিতেছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে তারা আমাদের ছাপিয়ে গেছে; টেকনিক্যাল দিকেও ছাপিয়ে গেছে এবং শারীরিকভাবেও তারা এগিয়ে ছিল আমাদের চেয়ে।’

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের গতির সাথে শুরু থেকেই তাল মেলাতে হিমশিম খায় প্যারাগুয়ে। শেষ পর্যন্ত হেরে বসে ৪-১ গোল। যুক্তরাষ্ট্রের জয়ে জোড়া গোল করেন ফোলারান বালোগান, একটি জিওভানি রেইনা, অন্যটি আত্মঘাতী।

প্রতিপক্ষের চাপ সামলাতে না পেরে সপ্তম মিনিটে প্যারাগুয়ের দামিয়ান বোবাদিয়া করে বসেন আত্মঘাতী গোলটি। আলফারোর মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র ম্যাচে ‘বেদনাদায়ক শিক্ষা’ পেলেও তার দল উপলব্ধি করতে পারছে, সামনের দিনের করণীয়।

তিনি বলেন,‘ কিছু সময় থাকে, যখন রক্ষণভাগের শৃঙ্খলা, সংকল্পের দৃঢ়তা এবং পরিশ্রম যথেষ্ট হয় না। আমরা যদি এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাই, তাহলে এখনও এমন কিছু বিষয় আছে, যা আমাদের খেলায় যোগ করতে হবে এবং বুঝতে হবে, সেগুলো কতটা অপরিহার্য আমাদের জন্য।’

গ্রুপ পর্বে প্যারাগুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তুরস্কের। স্যান ফ্রান্সিসকোতে শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দ ভেসে যাওয়ার জোগাড় প্রথম ম্যাচেই! যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে প্যারাগুয়ে। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ কোচ গুস্তাভো আলফারো। বাজে শুরুর পর ভীষণ কঠিন গ্রুপে টিকে থাকতে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে হেরেছে প্যারাগুয়ে। নক আউট পর্বে যাওয়ার সমীকরণে পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্েযরও একটা ভূমিকা থাকতে পারে। টুর্নামেন্টে টিকে থাকতে আপাতত পয়েন্টের দিকেই মনোযোগ দিতে চান প্যারাগুয়ে কোচ,‘ নক আউট পর্বে যেতে যে পয়েন্ট প্রয়োজন, আমাদের সেদিকেই মনোযোগ দিতে হবে। আজ বিশ্বকাপ শুরু হয়েছে, শেষ হয়ে যায়নি। শেষ মিনিট পর্যন্ত আমরা পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।’

নিজেদের পরের ম্যাচে তুরস্কের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy