তুরস্ককে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া। কানাডার বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার

2026-06-14T12:40:40+00:00
2026-06-14T12:40:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া। কানাডার বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। 

শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। একদিক দিয়ে যেমন অস্ট্রেলিয়ার হয়ে মেটক্যাফে, ওকন ইংস্টলার, ও'নেইল এবং টোরেরা আক্রমণ তুলে আনছিলেন। ঠিক সেইরকমই ডিফেন্সে সজাগ ছিলেন বারগেস ও কিরকাটিরা।  আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, তুরস্কের পাল্টা প্রতি-আক্রমণে উঠে আসতে থাকেন ইলমাজ, কোককু, গালেররা। ডিফেন্সে বাড়তি দায়িত্ব পালন করেন বার্ডাকি। 

তবে মাঝমাঠ থেকে ক্রমাগত অ্যাটাক তুলে আনতে থাকে অস্ট্রেলিয়া। পাশাপাশি উইংকেও ব্যবহার করার চেষ্টা করে তারা। আর সেই সুবাদেই ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় তারা। খেলার ২৭ মিনিটে। নেস্টোরি ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে গোল খাওয়ার পর, কাউন্টার অ্যাটাক জারি রাখে তুরস্কও। তবে আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। 

দ্বিতীয়ার্ধেও দারুণ ফুটবল উপহার দেয় দুই দল। বেশ লড়াকু ম্যাচ বলা যেতে পারে। ৫৭ মিনিটের মাথায়, টপ বক্সের একটু বাইরে থেকে দুরন্ত ফ্রি-কিক নেন তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার আর্ডা গুলার। তবে সেই জোরালো শট কার্যত, শরীর ছুঁড়ে সেভ করেন অজি গোলকিপার বিচ।

শেষদিকে অস্ট্রেলিয়া কিছুটা ডিফেন্সিভ মোডে চলে যায়। আর সেই সুযোগেই চাপ বাড়াতে শুরু করে তুরস্ক। একটুর জন্য একটি শট বারপোস্টের উপর দিয়ে উড়ে যায় এবং সুযোগ নষ্ট হয়। তবে হাল ছাড়েনি অজিরা। উপস্থিত বুদ্ধি এবং উপযুক্ত কৌশলকে কাজে লাগাতে যেন সিদ্ধহস্ত তারা। তারই প্রমাণ পাওয়া গেল ম্যাচের ৭৫ মিনিটে। 

মাঝমাঠের একটু উপর থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত দৌড় এবং তুরস্কের ডিফেন্ডারদের পরাস্ত করে জায়গা খুঁজে নিয়ে বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করলেন কনর মেটক্যাফে। কার্যত, সবুজ গালিচায় যেন ফুল ফোটালেন তিনি। অসাধারণ দক্ষতা এবং ঠাণ্ডা মাথার ফিনিশ দেখল গোটা ফুটবল বিশ্ব। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল। সেইসঙ্গে, অস্ট্রেলিয়া এগিয়ে গেল ২-০ গোলে।

আসলে তুরস্ক যখন ম্যাচে ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই এই গোল। ফলে, ম্যাচের রশ ফের নিজেদের হাতে নিয়ে নেয় অজিরা। সেইসঙ্গে, অস্ট্রেলিয়া গোলকিপার পি. বিচের প্রশংসা করতেই হয়। অসাধারণ বেশ কয়েকটি সেভ করেন তিনি।   






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy