লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের

2026-06-14T13:10:35+00:00
2026-06-14T13:10:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জি,এম মাহবুবুর রহমান লিটন, কেএম জিবন জিয়া, কেএম হাবিবুল্লাহ বেলালীসহ প্রমূখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তরা বলেন, লোহাগড়া পৌরসভার  ৬ নম্বর ওয়ার্ডে মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। থানার পাশে এই ৬ নং ওয়ার্ড এর অবস্থান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদারসে মাদক বিক্রি করছে মাদক কারবারিরা। এতে করে বাড়ছে মাদকসেবী ও কারবারি। বক্তরা মাদক কেনাবেচা বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy