দশ হাজার চেয়ে আড়াই হাজার কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

বেসরকারি খাতের ইসলামী ব্যাংককের তারল্য সংকট দূর করতে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ

2026-06-14T14:36:58+00:00
2026-06-14T14:36:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশ হাজার চেয়ে আড়াই হাজার কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বেসরকারি খাতের ইসলামী ব্যাংককের তারল্য সংকট দূর করতে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১৪ জুন) এ সহায়তা দেওয়া হয়। সুত্র জানায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে দশহাজার কোটি টাকা দার চেয়েছিল। 

এর আগে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। এরপ্রেক্ষিতে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো ব্যাংকটিকে।

সম্প্রতি বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

এই সংকটের মধ্যে বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংক থেকে তাদের আমানত তুলে নেন। ফলে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআরও রাখতে পারেনি।

সেই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

সে সময় তিনি জানান, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy