মেহেরপুরে বিনামূল্যে সকলের জন্য চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরে বিনামুল্যে সকলের জন্য চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রোববার দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে মেহেরপুরের কোমরপুর ব্র্যাক অফিসে

2026-06-14T15:34:13+00:00
2026-06-14T15:34:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে বিনামূল্যে সকলের জন্য চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৪৯)
মেহেরপুরে বিনামূল্যে সকলের জন্য চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
X

মেহেরপুরে বিনামূল্যে সকলের জন্য চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরে বিনামুল্যে সকলের জন্য চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে মেহেরপুরের কোমরপুর ব্র্যাক অফিসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ব্র্যাক ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি নানা ধরণের সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এই চক্ষুসেবা ক্যাম্প আয়োজন করে।

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের অভিজ্ঞ ডাক্তারদের একটি সুদক্ষ টিমের মাধ্যমে ব্র্যাক এই চক্ষুসেবা ক্যাম্প পরিচালনা করে। উক্ত ক্যাম্পের মাধ্যমে ৬৯০ জন মানুষকে চক্ষুসেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩৭০ জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। যেসকল মানুষের চোখে ছানি সহ অন্যান্য সমস্যা দেখা গেছে তাদেরকে ইম্প্যাক্ট ফাউন্ডেশনে রেফার করা হয়। এসময় ব্র্যাকের চক্ষুসেবা ক্যাম্প পরিদর্শন করেন সিভিল সার্জন, মেহেরপুর ডাঃ এ, কে, এম, আবু সাঈদ। তিনি ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান।

এসময় ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি) কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) শাহ মোঃ জাহাঙ্গীর আলম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শেখ মনিরুল হুদা, আরএম (দাবি) জি, এম, নাজমুল হুসাইন, আরএম (প্রগতি) মোঃ রবিউল ইসলাম, এরিয়া ম্যানেজার (দাবি) নুরুন্নাহার পান্না , রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ নুরুজ্জামান, বিএম (দাবি) মোস্তাফিজুর রহমান, প্রমূখ উপস্থিত ছিলেন। 

এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আযোজকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy