মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।শনিবার

2026-06-14T17:10:44+00:00
2026-06-14T17:10:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৩০)
মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম
X

মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম

ফরিদপুরের মধুখালী উপজেলায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা যায়, একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ দিনভর উপজেলার বিভিন্ন বাজারে বকেয়া টাকা সংগ্রহ করেন। সন্ধ্যায় নওপাড়া বাজার থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে বাগাট বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তিনি।

পথিমধ্যে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকার নির্জন সড়কে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা একাধিক দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

আহত রবিউল আউয়াল আলফাদ জানান, সকাল থেকে বিভিন্ন বাজারে ঘুরে কালেকশনের টাকা সংগ্রহ করছিলেন। নওপাড়া বাজার থেকে বাগাট বাজারে যাওয়ার পথে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে কুপিয়ে জখম করে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি মধুখালী থানায় অভযোগ দিতে যান।

এ বিষয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে। একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy