দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার দুর্গাপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর

2026-06-14T17:13:31+00:00
2026-06-14T17:13:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৯৭)
দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত
X

দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

নেত্রকোণার দুর্গাপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ  ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব  রক্তদাতা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।

এরপর উপজেলা পরিষদ হলরুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন গ্রুপের সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়াও বিভিন্ন  সংগঠনকে কাজের স্বীকৃতি স্বরুপ তাদের সম্মাননা স্মারক দেয়া হয়। 

পরে আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার এর সভাপতিত্বে ও সাংবাদিক মামুন রনবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস,  কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন প্রমুখ। 

বক্তারা বলেন, দুর্গাপুরে মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। এ সংগঠনটি মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। আমরা সকলে সংগঠনটির পাশে সর্বদা আছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy