কুরাসাওকে ‘সেভেন আপ’ খাওয়াল জার্মানি, বন্ধু পেল ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচে জার্মানি ফিরিয়ে

2026-06-15T01:01:13+00:00
2026-06-15T04:57:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুরাসাওকে ‘সেভেন আপ’ খাওয়াল জার্মানি, বন্ধু পেল ব্রাজিল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:০১ এএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৪:৫৭ এএম  (ভিজিট : ৯৭)
৭-১ গোলে জার্মানির জয়
X

৭-১ গোলে জার্মানির জয়

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচে জার্মানি ফিরিয়ে এনেছে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই আলোচিত ‘সেভেন আপ’  এর স্মৃতি। এখন থেকে ‘সেভেন আপ’ তকমা কেবল ব্রাজিলের একার নয়, সঙ্গী হিসেবে আজ থেকে তারা পাশে পেল কুরাসাওকে।

ম্যাচের শেষভাগে সপ্তম গোলটি করেন কাই হ্যাভার্টজ। বদলি হিসেবে নামা ডেনিজ উন্ডাভ দারুণ এক পাস বাড়িয়ে দেন, আর সেটিকে নিখুঁত দক্ষতায় গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করে জালে জড়ান হাভার্টজ।

উন্ডাভ নিজেও একটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট দিয়েছেন, ফলে মাঠে নামার পর থেকেই জার্মান আক্রমণে বড় প্রভাব ফেলেন তিনি।

এক পর্যায়ে গোল হজম করে কিছুটা চাপে পড়েছিল জার্মানি। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নিয়ে একের পর এক আক্রমণে কুরাসাওর রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে তারা। 

এর আগে প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করে আশা জাগায় কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

রেসলার জন সিনার মতো গোল উদ্‌যাপন কোমেনেনসিয়ার। জার্মানির প্রথম গোলে সিনার এই উদ্‌যাপনই করেছিলেন দলটির এক সমর্থক।

শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছে জার্মানরা।
কুরাসাওয়ের বিপক্ষে বিরতির পরপরই ব্যবধান বাড়িয়েছেন জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন মুসিয়ালা।




  বিষয়:   বিশ্বকাপ  জার্মানি  কুরাসাও  ব্রাজিল  সেভেন আপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy