মনোহরদীতে বোনের প্রাপ্য জমি পাওয়ার দাবিতে থানায় অভিযোগ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর ভাটিপাড়া গ্রামে জমি সংক্রান্ত জমির জবর,দখল কে কেন্দ্র করে, নাছরিন দীপা (৪৪)

2026-06-15T13:01:38+00:00
2026-06-15T13:01:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে বোনের প্রাপ্য জমি পাওয়ার দাবিতে থানায় অভিযোগ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৮১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর ভাটিপাড়া গ্রামে জমি সংক্রান্ত জমির জবর,দখল কে কেন্দ্র করে,  নাছরিন দীপা (৪৪) অভিযোগ করেছেন, পিতার দেওয়া হেবা দলিলমূলে প্রাপ্ত জমি ভোগদখলে তার আপন ভাই ওসমান গনি ও সহযোগীরা বোনের প্রাপ্য জমি( অংশ) বুঝাইয়া দিতে নারাজ, দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছেন। 

অন্যান্য নাল জমি বুজে পেলে ও তাদের পিতা কতৃক রেখে যাওয়া পৈতৃক ভিটা বিল্ডিং বাড়ীর সামনে ১০ ৬১ - ৬২ দাগ নং মৌজা উজান চর মনোহরদী নরসিংদী। এই জমি টুকু বুজাইয়া দিতে ভাই ওসমান গনী গড়িমসি করছেন। 

অভিযোগে জানা যায়, ইউরোপ প্রবাসী ভাই ওসমান গনি পিতার মৃত্যুর পর থেকে বোনের প্রাপ্য জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে জবর দখলে রাখেন আপন বোনের প্রাপ্য সম্পত্তি,  এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন। এ ঘটনা নিয়ে  স্থানীয়ভাবে একাধিক বার গ্রাম্য সালিশ করে ও কোন  সমাধান হয়নি।

নাছরিন দীপার দাবি, বিবাদীরা তার প্রাপ্য জমিতে   থাকা টিনশেড ঘর রাতের   আধারে ভেংগে নিয়ে যায় এবং বিভিন্ন ফলজ কলা , গাছ কেটে নেওয়া হয়  এবং জমি দখলের  চেষ্টা করেছে। গত ১ জুন উজানচর মৌজার জমিতে গেলে তাকে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   জাহাঙ্গীর বাদশা জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে  নাসরীন দীপা তার স্বামী  ও পরিবারের লোকজনের একটাই দাবী প্রশাসনের কাছে তার প্রাপ্য জমি বুঝে পাওয়ার জন্য। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy