নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১

2026-06-15T14:23:14+00:00
2026-06-15T14:23:14+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ২৬৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেলের রূপরেখা প্রায় চূড়ান্ত এবং যে কোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হতে পারে। প্রস্তাবিত কাঠামোয় মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিভিন্ন ভাতা বাড়ানো এবং পেনশন সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আসন্ন বাজেটে বেতন-ভাতা খাতে প্রায় ৯০ হাজার কোটি টাকার বরাদ্দও রাখা হয়েছে।

বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা ১ লাখ ১৭ হাজার টাকায় উন্নীত হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও মূল বেতনে ৫০ শতাংশ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy