সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফারমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন'র সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, শান্তিগঞ্জ প্রতিনিধি সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, কৃষক সুয়েব আহমেদ জায়গীরদার প্রমূখ।