উপদেষ্টা জাহেদকে দিল্লি প্রবেশে বাঁধা, ভারতীয় দূতকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান কুমার

2026-06-15T16:30:59+00:00
2026-06-15T16:30:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপদেষ্টা জাহেদকে দিল্লি প্রবেশে বাঁধা, ভারতীয় দূতকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৪৬)
ঢাকায় ভারতীয় দূতাবাস
X

ঢাকায় ভারতীয় দূতাবাস

দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান কুমার বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দিয়েছেন তারা।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা; আপনি যেটা বললেন, দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিনশেষে আমরা এ বিষয়ে আপনাদেরকে জানাব।”

তলবের বিষয়ে দিনশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে, গতকাল রোববার ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নেমে তিনি দেশটিতে প্রবেশে বাধা পান। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy