সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের

2026-06-15T19:11:21+00:00
2026-06-15T19:11:21+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৪৫)
পঞ্চম বার্ষিক সাধারণ সভা
X

পঞ্চম বার্ষিক সাধারণ সভা

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য মাসুদুজ্জামান, মোখলেসুর রহমান ও এস এম শফিকুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন ও এ কে এম শহীদুল হক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, ২০২৫ সালে সিটিজেনস ব্যাংক উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পরিচালন মুনাফা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম বিতরণ ৩৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি খেলাপি ঋণের হার (এনপিএল) মাত্র শূন্য দশমিক ২০ শতাংশে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে ব্যাংকটি।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy