কিশোরীকে ধর্ষণের অভিযোগে তামিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার

2026-06-15T20:23:36+00:00
2026-06-15T20:31:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিশোরীকে ধর্ষণের অভিযোগে তামিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৮:৩১ পিএম  (ভিজিট : ৪৫)
ভুক্তভোগী কিশোরী
X

ভুক্তভোগী কিশোরী

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোররাতে একটি গুদাম ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তিন যুবক কালিতলা বাজার এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)।

ভুক্তভোগী কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy