জাপানের বিপক্ষে ড্রয়ের পর উন্নতির তাগিদ কোম্যানের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দুইবার এগিয়ে যাওয়ার পরও জাপানের বিপক্ষে নেদারল্যান্ডস জিততে না পারায় রোনাল্ড কোম্যানের কৌশল ও খেলোয়াড় বদল নিয়ে প্রশ্ন

2026-06-15T20:41:50+00:00
2026-06-15T20:41:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাপানের বিপক্ষে ড্রয়ের পর উন্নতির তাগিদ কোম্যানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩০)
নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান
X

নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান

দুইবার এগিয়ে যাওয়ার পরও জাপানের বিপক্ষে নেদারল্যান্ডস জিততে না পারায় রোনাল্ড কোম্যানের কৌশল ও খেলোয়াড় বদল নিয়ে প্রশ্ন উঠেছে। ড্র দিয়ে আসর শুরুর পেছনে অবশ্য এসবের তেমন ভূমিকা দেখছেন না ডাচ কোচ। তবে মেনে নিয়েছেন, টুর্নামেন্টে এগিয়ে যেতে উন্নতি করতে হবে তাদের।

ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইক দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচে সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।

ম্যাচের ৬৪তম মিনিটে সামারভিল গোল করার ছয় মিনিট পর এই উইঙ্গারসহ তিনটি বদল আনেন কুমান। তৃতীয় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মাঠে নামেন নাথান আকে। আরও রক্ষণাত্মক হয়ে পড়ার কৌশল কাজে আসেনি, নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সমতা ফেরায় জাপান।

ম্যাচ শেষে কোম্যান বললেন, কৌশল বা খেলোয়াড় বদল নিয়ে কোনো আক্ষেপ নেই। উইঙ্গ দিয়ে ওদের চাপও একটা সমস্যা ছিল। যদি আপনি ম্যাচের দিকে তাকান, দুটি গোলেই আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। ফুটবল মজার এক খেলা। কারণ, জাপান দ্বিতীয় গোল করার পর ওরা রক্ষণ ভালোভাবে সামলাতে শুরু করল। তাই আমাদের হয়তো তৃতীয় গোল প্রয়োজন ছিল। তাই আমার খেলোয়াড় বদল নিয়ে কোনো আক্ষেপ নেই।’

সাম্প্রতিক সময়ের ফিটনেস সমস্যা কাটিয়ে মেমফিস ডিপাই শুরু থেকে খেলতে প্রস্তুত, জানানো হয় আগের দিনই। নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দ্বিতীয়ার্ধে বদলি নামেন দারুণ খেলতে থাকা ডনিয়েল মালেনের জায়গায়। তেমন একটা ভূমিকা রাখতে পারেননি ডিপাই, বাজে ফাউলে দেখে হলুদ কার্ড।

হিউস্টনে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে প্রায় এক সপ্তাহ সময় পাচ্ছে ২০২২ আসরের কোয়ার্টার-ফাইনালিস্ট নেদারল্যান্ডস।  কোম্যান মনে করেন, ওই ম্যাচে দলের উন্নতি করতে হবে।অবশ্যই আমরা এর চেয়েও ভালো খেলতে পারি। টুর্নামেন্টে আমাদের উন্নতি করতে হবে। এটা অবশ্যই আমাদের সেরা পারফরম্যান্স নয়। অবশ্যই প্রথম ম্যাচে আমাদের চাওয়া ছিল জয়। আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম।;







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy