ভালুকা উপজেলা যুবলীগ থেকে কামরুজ্জামান পিন্টুর পদত্যাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক

2026-06-15T20:40:24+00:00
2026-06-15T20:40:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভালুকা উপজেলা যুবলীগ থেকে কামরুজ্জামান পিন্টুর পদত্যাগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৫১)
কামরুজ্জামান পিন্টু
X

কামরুজ্জামান পিন্টু

ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কামরুজ্জামান পিন্টু দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ জুন) তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের একটি কপি প্রকাশ করেন। এর আগে একই দিনে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, “খোদা হাফেজ আওয়ামী লীগ ও যুবলীগ।” এরপর তার পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে কামরুজ্জামান পিন্টু উল্লেখ করেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণবশত আমি আমার ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে অপারগ বোধ করছি। তাই আমি অদ্য হতে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য পদ এবং দলের সকল সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।”

তার পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভালুকার রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ফেসবুক ব্যবহারকারীদের অনেকে এ বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কেউ তার সিদ্ধান্তকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখেছেন, আবার কেউ এটিকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে কামরুজ্জামান পিন্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি আমার ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব না বলে মনে করেছি। সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা একজন নেতার এ পদত্যাগ ভালুকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy