নেতৃত্বের সমালোচনা ‘ইতিবাচকভাবে’ নেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ভালো করলে সবাই প্রশংসা করবে, খারাপ করলে সমালোচনা ঝড় বইবে। অধিনায়কত্বের ব্যাপারটিকে এমন স্বাভাবিকভাবে নেন বলেই দাবি করলেন

2026-06-15T21:22:35+00:00
2026-06-15T21:22:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতৃত্বের সমালোচনা ‘ইতিবাচকভাবে’ নেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৩০)
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
X

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

ভালো করলে সবাই প্রশংসা করবে, খারাপ করলে সমালোচনা ঝড় বইবে। অধিনায়কত্বের ব্যাপারটিকে এমন স্বাভাবিকভাবে নেন বলেই দাবি করলেন মেহেদী হাসান মিরাজ। নিজের পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং প্রত্যাশামতো হচ্ছে না বলেই অকপটে মেনে নিলেন তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, উন্নতির চেষ্টায় কাজ করে চলেছেন তিনি।

এক বছর আগে যখন আচমকা দেশের ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মিরাজ, অনেক প্রশ্ন ও সংশয়ের ঝড় বয়ে গিয়েছিল দেশের ক্রিকেট আঙিনায়। তখনও পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্বে তার নেতৃত্বের রেকর্ড আশাব্যঞ্জক ছিল না মোটেও। নিয়মিত অধিনায়ক হওয়ার পর শুরুটা হয়েছিল তার বাজে।

তবে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ থেকে চিত্র বদলের শুরু। টানা চারটি সিরিজ জয়ে এখন আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে দল।
অধিনায়কত্বের প্রথম ১০ ম্যাচের কেবল ১টি জিততে পেরেছিলেন তিনি। সেখান থেকে প্রবলরকম ঘুরে দাঁড়িয়ে গত ১১ ম্যাচে জিতেছেন ৮টিই। দলের এমন সাফল্যের পরও মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ও সংশয় পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, শূলে চড়ানো হয়, সমালোচনা হয় নিত্য।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানের জয়ের পর মিরাজ বললেন,‘  সব আলোচনা তিনি আলিঙ্গন করে নিয়েই পথ চলছেন দলকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে। আমাকে যখন অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, অবশ্যই এটা আমার জন্য একটু কঠিন ছিল। ওই পরিস্থিতি এবং যে সময়ে আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, আমার জন্য অনেক কঠিন ছিল। দলও তখন ফলাফল করেনি। দুইটা টানা সিরিজ আমার অধিনায়কত্বে হেরেছি। তখন অবশ্যই আমাকে নিয়ে অনেক রকম সমালোচনা হয়েছে। অবশ্যই এটা হবে, যেহেতু আমরা ফলাফল করতে পারিনি। সেই জিনিসটা ইতিবাচক নিয়েছি। ভালো করলে সবাই প্রশংসা করে, খারাপ করলে অবশ্যই সমালোচনা করবে। আমার ব্যাক অব মাইন্ডে একটা ব্যাপার ছিল যে, যেহেতু সামনে সুযোগ আছে, দলটাকে একটা জায়গায় যদি দাঁড় করাতে পারি, আমার জায়গা থেকে আমি যদি সৎভাবে দলটাকে পরিচালনা করি, দিন শেষে ফলাফল আসবে। এটা আমার বিশ্বাস ছিল, সেটাই হয়েছে।’

মিরাজকে নিয়ে সমালোচনায় একটি বড় উপাদান অবশ্য তার নিজের পারফরম্যান্স। আগামী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের কন্ডিশনে তিনি কতটা কার্যকর হবেন, সেই সংশয়ও অনেকের আছে। এমনিতেও তার ব্যাটিং-বোলিং একসঙ্গে লো হয় তার কম সময়ই। গত কিছুদিন ধরে যেমন ধুঁকছেন ব্যাটিংয়ে।

অস্ট্রেলিয়ার পিক্ষে সিরিজ জয়ের ম্যাচটিতে অবশ্য শেষ সময়ে আস্থায় ব্যাট করে দলের জয় নিয়ে ফিরিয়েছেন। এটিই তাকে উজ্জীবিত জোগাচ্ছেন সামনের পথে। আমার পারফরম্যান্স নিয়ে যে জিনিসটা আপনি বললেন-হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় আমি কাজ করছি। ব্যাটিংটায় উন্নতি করার চেষ্টা করছি। বিগত দিনে যেভাবে ব্যাটিংটা করেছি, হয়তো ওরকম করতে পারছি না। তবে চেষ্টা করছি এবং গত ম্যাচে যেভাবে খেলেছি, এই আত্মবিশ্বাস যদি আমি বয়ে নিতে পারি, তাহলে ব্যাটিংও ভালো হবে।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy