পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ স্থাপন

অনলাইন ডেস্ক

ধর্ম

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয়

2026-06-16T11:19:00+00:00
2026-06-16T11:19:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ স্থাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৮৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।

ঐতিহ্য অনুযায়ী সাধারণত হজের সময় কাবার গিলাফ পরিবর্তন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে মহররম মাসের শুরুতে এটি পরিবর্তনের রীতি অনুসরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও পুরোনো গিলাফ সরিয়ে নতুন কিসওয়া স্থাপন করা হয়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা তা দেখার জন্য ভিড় করেন।

সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ কারিগরি প্রক্রিয়ায় কাবার গিলাফ তৈরি করা হয়। প্রায় ১১ মাসের পরিশ্রমে শতাধিক দক্ষ কারিগর এটি প্রস্তুত করেন এবং সাতটি ধাপে সম্পন্ন হয় এর নির্মাণ প্রক্রিয়া।

নতুন কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয়েছে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড়। এতে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত স্বর্ণ ও রৌপ্যের সূতার ক্যালিগ্রাফির মাধ্যমে অলঙ্কৃত করা হয়েছে। প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহৃত হয়েছে এই অলঙ্করণে। পুরো গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন কিসওয়া আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নিয়ম অনুযায়ী পুরোনো গিলাফ ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে স্মারক হিসেবে বিতরণ করা হয়।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy