পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর

2026-06-16T12:35:11+00:00
2026-06-16T17:05:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৫:০৫ পিএম  (ভিজিট : ৪৭)
পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
X

পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উদ্যোগে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পত্নীতলার আয়োজনে ও পত্নীতলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা সভা কক্ষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজ, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সহ-সভাপতি বাবু স্বদেশ কুমার মন্ডল, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী সহ শিক্ষক-শিক্ষার্থী, সূধীজন প্রমূখ।

"অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" বিষয়ে - দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী এবং খিরসিন এস কে উচ্চ বিদ্যালয় রানার্স আপ নির্বাচিত হয়। এতে শ্রেষ্ঠ বক্তা নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মেফতাহুল জান্নাত বিবেচিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy