ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে যেতে হবে’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে—এমন কঠোর সময়সীমা দিয়ে শুরুতে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। পরে সেই নিয়ম কিছুটা

2026-06-16T13:38:56+00:00
2026-06-16T13:38:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে যেতে হবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ৫২২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে—এমন কঠোর সময়সীমা দিয়ে শুরুতে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। পরে সেই নিয়ম কিছুটা শিথিল করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলার সুযোগ পায় ইরান ফুটবল দল। এছাড়া ভিসা জটিলতা তো ছিলই। এমন রাজনৈতিক চাপ আর অনিশ্চয়তার মধ্যেই আজ বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ইরান।

ম্যাচে মধ্যপ্রাচ্যের এই দলটি শুরুতেই দুইবার পিছিয়ে পড়লেও দারুণ লড়াই করে ফিরে আসে। শেষ পর্যন্ত তারা নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

তবে ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এতে খেলোয়াড়দের বিশ্রাম ও রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইরানের কোচ আমির ঘালেনোই এবং অধিনায়ক মেহেদি তারেমি।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ম্যাচ শেষে সোমবার রাতটি (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়াতেই কাটানোর কথা ছিল ইরান দলের ফুটবলারদের। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আসায় রাতেই তাদের মেক্সিকোর উদ্দেশে রওনা দিতে হয়।

আকস্মিক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ আমির ঘালেনোই বলেন, ‘তারা আমাদের রিকভারির সময়টুকুও দিল না। ম্যাচ শেষ হতেই আমাদের বলা হলো, ‘তোমাদের এখনই চলে যেতে হবে।’ ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্রামের প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জোর করে বিমানে তুলে ১৪০ মাইল দূরের টিজুয়ানা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। আমরা সত্যিই এই আচরণে বিপর্যস্ত।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, কেন আমাদের ফেরত পাঠানো হচ্ছে আমরা জানি না। এটি অত্যন্ত অদ্ভুত। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমাদের দলটাই সবচেয়ে নিপীড়িত ও বৈষম্যের শিকার।’

এদিকে ইরান দলের অধিনায়ক মেহেদি তারেমিও ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হচ্ছে, যা দলের জন্য মোটেও ভালো কিছু নয়। ফিফার উচিত ছিল আমাদের আরও সাহায্য করা। আমাদের জন্য সবকিছুই এখন এক একটা বিপর্যয়ের মতো।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy