গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সদরপুরে কর্মশালা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে “সমন্বিত পরিকল্পনা

2026-06-16T14:35:19+00:00
2026-06-16T14:35:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সদরপুরে কর্মশালা অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ১০৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে “সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে সদরপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুন আরা পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আল মামুন শাহ, গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান এবং গ্রাম আদালত সদরপুর উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং সহজ উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আদালতের ওপর চাপ কমাতেও গ্রাম আদালতের কার্যক্রম কার্যকর ভূমিকা রাখছে।

তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প দেশের বিভিন্ন উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy