প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ৭৯)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় জুয়েল রানার ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টায় মার্কেট ভাঙচুর, চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভাঙচুর হওয়া তার নিজ মালিকানাধীন মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ভুক্তভোগী জুয়েল রানা বলেন, আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকার তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি করা টাকা না দেওয়ায় গভীর রাতে তার ক্রয়কৃত জমিতে নির্মিত নতুন মার্কেটে এসে আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকারের নেতৃত্বে একটি চক্র হামলা চালায়। এ সময় মার্কেটের ব্যাপক ভাঙচুর করা হয়, যাতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় জুয়েল রানা জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানায়।