ফেনীকে কিশোর গ্যাংমুক্ত করতে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার

2026-06-16T15:58:58+00:00
2026-06-16T15:58:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেনীকে কিশোর গ্যাংমুক্ত করতে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৭৪)
নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
X

নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

ফেনীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্স বা অন্য কোনো সেবার নামে ঘুষ গ্রহণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্য এ জেলায় চাকরি করতে পারবেন না।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি এর আগেও একটি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। কোনো দোষী যাতে মামলা থেকে বাদ না যায় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমি অত্যন্ত কঠোর অবস্থানে ছিলাম। আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ফেনীতে মামলার ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তিকে অহেতুক ফাঁসানো হবে না। প্রকৃত অপরাধী যতই ক্ষমতাশালী হোক না কেন, তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে না।”

মাদক প্রসঙ্গে তিনি বলেন, “মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে ফেনী জেলায় মাদকের ভয়াবহতা কমাতে আমি কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।”

সবশেষে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (১৫ জুন) বিদায়ী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার বাসিন্দা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy