হাসনাতের ওপর হামলার নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

রাজনীতি

লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ

2026-06-16T19:32:09+00:00
2026-06-16T19:32:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হাসনাতের ওপর হামলার নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৭৫)
হাসনাতের ওপর হামলা
X

হাসনাতের ওপর হামলা

লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়েও মারেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর ওপর ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কোনো ব্যক্তির ওপর ফ্যাসিস্টদের আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের ওপর আক্রমণ। গণতন্ত্র, ন্যায়বিচার ও ফ্যাসিবাদবিরোধী চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

সবশেষ তিনি লেখেন, ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধই হতে পারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।

এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইউকে অ্যালায়েন্স।

সোমবার লন্ডনের হোয়াইচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েট হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন তিনি।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এ সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy