জানা গেল প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলে কারা খেলছেন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গ্রুপ ‘জে’ এর প্রথম ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ আলজেরিয়া। শিরোপা ধরে রাখার অভিযানের প্রথম

2026-06-16T20:14:18+00:00
2026-06-16T20:14:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জানা গেল প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলে কারা খেলছেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৬৬)
আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া
X

আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া

গ্রুপ ‘জে’ এর প্রথম ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ আলজেরিয়া। শিরোপা ধরে রাখার অভিযানের প্রথম ম্যাচে একাদশ প্রায় ঠিক করে ফেলেছেন স্কালোনি। তবে কয়েকটি জায়গা নিয়ে এখনও সংশয় আছে।

আক্রমণে থাকছেন লিওনেল মেসি। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা আর্জেন্টাইন অধিনায়ক আবারও দলের সবচেয়ে বড় ভরসা। তার পাশে শুরু করার দৌড়ে এগিয়ে লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের হয়ে দারুণ মৌসুম কাটানো এই ফরোয়ার্ড আর্জেন্টিনার আক্রমণে জায়গা পেতে পারেন হুলিয়ান আলভারেজের আগে।

আলভারেজ এখন ফিট হলেও সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচ মিস করেছিলেন গোড়ালির সমস্যায়। তাই তাকে শুরু থেকে না নামিয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারেন স্কালোনি। ম্যাচ আর্জেন্টিনার নিয়ন্ত্রণে থাকলে অথবা আক্রমণে আরও গতি দরকার হলে বেঞ্চ থেকে আসতে পারেন আলভারেজ।

সবচেয়ে বড় স্বস্তি গোলপোস্টে। ডান হাতের অনামিকায় চিড় নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচ ও কিছু অনুশীলনে পুরোপুরি অংশ নিতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তবে তিনি সেরে উঠেছেন এবং আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই গোলপোস্টে থাকার কথা।

রক্ষণভাগে স্কালোনির কয়েকটি সিদ্ধান্ত এখনও খোলা। রাইটব্যাকে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার মধ্যে লড়াই আছে। দুজনই পেশির সমস্যার পর আলাদা অনুশীলন দিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন। তবে শেষ মুহূর্তের ইঙ্গিত অনুযায়ী, মন্তিয়েল সামান্য এগিয়ে থাকতে পারেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দুজনকেই ব্যবহার করতে পারেন স্কালোনি।

সেন্টারব্যাকেও আছে প্রশ্ন। ক্রিস্তিয়ান রোমেরো চোট কাটিয়ে ফিরেছেন। তার সঙ্গী হিসেবে নিকোলাস ওতামেন্দি নাকি লিসান্দ্রো মার্তিনেজ—এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে। অভিজ্ঞতা বিবেচনায় ওতামেন্দির সুযোগ আছে, তবে বল নিয়ে ওপরে ওঠার ক্ষমতা ও আগ্রাসী রক্ষণে লিসান্দ্রোও বড় বিকল্প।

লেফটব্যাকে আর্জেন্টিনার বড় সংশয় নিকোলাস তাগলিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের কাফে চোট পান তিনি। আলজেরিয়া ম্যাচে তার খেলা নিয়ে সংশয় আছে। তার জায়গায় এগিয়ে ফাকুন্দো মেদিনা। মূলত সেন্টারব্যাক হলেও প্রয়োজন হলে ফুলব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। বিশ্বকাপ দলে তাকে নেওয়ার সময় এই ভূমিকাও মাথায় ছিল।

আরেকটি সম্ভাবনা হলো লিসান্দ্রো মার্তিনেজকে লেফটব্যাকে ব্যবহার করা। সে ক্ষেত্রে ওতামেন্দি রোমেরোর সঙ্গে সেন্টারব্যাকে খেলবেন। তবে স্কালোনি যদি রক্ষণে ভারসাম্য চান, তাহলে মেদিনাকে লেফটব্যাকে দেখার সম্ভাবনাই বেশি।

মাঝমাঠে তেমন চমক থাকছে না। রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শুরু করার দৌড়ে এগিয়ে। কাতার বিশ্বকাপজয়ী দলের এই মাঝমাঠ এখনও স্কালোনির বড় ভরসা। তাদের সঙ্গে থাকবেন থিয়াগো আলমাদা। আনহেল দি মারিয়ার অবসরের পর ডান দিক/আক্রমণাত্মক মাঝমাঠের জায়গায় আলমাদার দায়িত্ব আরও বেড়েছে। তাকে শুধু আক্রমণে নয়, মাঝমাঠে নেমে সংযোগ তৈরির কাজও করতে হবে।

আর্জেন্টিনার সামনে শুধু আলজেরিয়াকে হারানোর চ্যালেঞ্জ নয়। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের স্মৃতি এখনো তাদের সতর্ক রাখে। স্কালোনি তাই আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছেন না। আফ্রিকান দলটির গতি, শারীরিকতা ও পাল্টা আক্রমণের ক্ষমতা আর্জেন্টিনাকে সতর্ক থাকতে বাধ্য করছে।

কাগজে-কলমে আর্জেন্টিনাই এগিয়ে। এমি মার্তিনেজের ফেরা, মেসির উপস্থিতি, মাঝমাঠের অভিজ্ঞতা এবং লাউতারোর ফর্ম—সব মিলিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ শক্তিশালী। প্রশ্ন শুধু কয়েকটি জায়গায়: রাইটব্যাকে মন্তিয়েল না মলিনা, সেন্টারব্যাকে ওতামেন্দি না লিসান্দ্রো, আর লেফটব্যাকে মেদিনা না অন্য কোনো সমাধান।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্তিনেজ; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy