বুধবার শুরু টি২০ সিরিজ, লিটনের ফিটনেস নিয়ে উদ্বেগ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৭ জুন)। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

2026-06-16T21:12:25+00:00
2026-06-16T21:12:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুধবার শুরু টি২০ সিরিজ, লিটনের ফিটনেস নিয়ে উদ্বেগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৪০)
:টি২০ সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক।
X

:টি২০ সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৭ জুন)। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। তবে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি২০ সিরিজ।

গত রোববার মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পেশিতে টান অনুভব করেন লিটন। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে মঙ্গলবার টি২০ দলে সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজের প্রথম ম্যাচের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে লিটন জানান, ম্যাচে তার খেলা নির্ভর করবে আগামী এক-দুই দিনে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপর। মঙ্গলবার সংবাদমাধ্যমকে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি ভালো অবস্থায় আছি। তবে আজ ও আগামীকাল আমার শারীরিক অবস্থা কেমন থাকে, সেটার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় টি২০ সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। লিটনের ভাষ্য, ‘শক্তিশালী দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেললে আত্মবিশ্বাস বাড়ে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, যা আমাদের জন্য ইতিবাচক দিক। যদিও টি২০ সংস্করণ এবং দল কিছুটা ভিন্ন, তবু ওয়ানডে সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই এখানে আছে। ফলে সেই আত্মবিশ্বাস সবার মধ্যেই রয়েছে। নির্দিষ্ট দিনে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’


এ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি টি২০ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জয় এবং সাতটিতে হার রয়েছে। বাংলাদেশের চারটি জয়ই এসেছে ২০২১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে, যেখানে মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy