চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে

2026-06-16T21:30:44+00:00
2026-06-16T21:30:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৩৫)
অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক মিচেল মাশ-ইন্টারনেট
X

অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক মিচেল মাশ-ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ। ওয়ানডে দলটি তুলনামূলক খর্বশক্তির ছিল। মূল দলের অনেক ক্রিকেটারই আসেননি সেই সিরিজে।

তবে টি২০ দলে যোগ দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ, টিম ডেভিডসহ নিয়মিত কয়েকজন ক্রিকেটার। ফলে টি২০ সিরিজে নিজেদের শক্তি কিছুটা হলেও বেড়েছে।

নিজেদের এই শক্তি জানান দিতে মুখিয়ে আছে অজিরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিলেন মার্শ। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘দলে কিছুটা পরিবর্তন এসেছে এবং ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। কোনো সন্দেহ নেই, সফরটা কঠিন ছিল। তবে আমরা দারুণ ক্রিকেট খেলে এই সিরিজ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

ওয়ানডে দলের তুলনায় টি২০ স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুনদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দলটি আরও শক্তিশালী হয়েছে। তবে টি২০ সিরিজেও অস্ট্রেলিয়া পাচ্ছে না নিয়মিত ওপেনার ট্রাভিস হেডকে। তবে অধিনায়ক মিচেল মার্শ ও মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার টিম ডেভিডের অন্তর্ভুক্তি দলটিকে বাড়তি শক্তি জোগাচ্ছে। সবমিলিয়ে তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে টি২০’র চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া, ‘কিছু অভিজ্ঞ ক্রিকেটার দলে ফিরেছে। পাশাপাশি নতুন মুখ ও তরুণ ক্রিকেটাররা দলে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। বাংলাদেশের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং আমরা সেটার জন্য প্রস্তুত।’

ডেভিডকে নিয়ে মার্শ বলেন, ‘আমার মতে, সে বিশ্বের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। তাকে দলে ফিরে পাওয়ায় নিশ্চিতভাবেই আমাদের শক্তি বেড়েছে। সে অনেক অভিজ্ঞ এবং নিজের সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাসী।’

কন্ডিশন ও বাংলাদেশের বর্তমান দল নিয়ে অবশ্য বেশ সতর্ক অস্ট্রেলিয়া। ২০২১ সালে মিরপুরে যে ধরনের স্পিন-সহায়ক উইকেটে খেলেছিল। সেবার ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অজিরা। এবার পরিস্থিতি ভিন্ন, স্পোটিং উইকেটে খেলা হচ্ছে। চট্টগ্রামেও একই রকম উইকেটে খেলা হবে। এমন উইকেটে বাংলাদেশের পেসাররা মুগ্ধ করেছে অজি অধিনায়ককে, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা দারুণ ব্যাপার যে তাদের কয়েকজন ভালো পেসার আছে। ওয়ানডে সিরিজে তারা আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। বাংলাদেশ এখন খুব গোছানো একটি দল এবং তারা দারুণ ক্রিকেট খেলছে।’
প্রথমবারের মতো চট্টগ্রামের এই মাঠে খেলতে যাচ্ছেন মার্শ। নতুন ভেন্যুতে ভালো একটি ম্যাচের প্রত্যাশা তার, ‘আমি আগে কখনও এই মাঠে খেলিনি। তাই এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। উইকেটে কিছুটা ঘাস দেখা যাচ্ছে। দেখতে ভালো উইকেটই মনে হচ্ছে। আশা করি দর্শকরা উপভোগ্য একটি ম্যাচ দেখতে পাবেন।’

এদিকে গোড়ালির চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি মার্শ। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ এবং মাঠে নামতে প্রস্তুত। নিজের শারীরিক অবস্থা নিয়ে মার্শ বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। এখন অনেক ভালো অনুভব করছি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy