চোটের দুঃসময়ে নেইমারের জীবনে সুখবর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ব্যক্তিগত জীবনে এসেছে সুখবর। দীর্ঘদিনের সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।পরিবার

2026-06-16T21:39:34+00:00
2026-06-16T21:39:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোটের দুঃসময়ে নেইমারের জীবনে সুখবর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১০১)
নেইমার জুনিয়র ও তার পরিবার
X

নেইমার জুনিয়র ও তার পরিবার

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ব্যক্তিগত জীবনে এসেছে সুখবর। দীর্ঘদিনের সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।
পরিবার আয়োজিত একটি জেন্ডার রিভিল অনুষ্ঠানের মাধ্যমে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। অনুষ্ঠানে জানা যায়, নেইমার ও ব্রুনার ঘরে আসছে আরও একটি কন্যাসন্তান। এই মুহূর্তে তাদের পরিবারে রয়েছে দুই মেয়ে মাভি ও মেল। এছাড়া নেইমারের আগের সম্পর্ক থেকে জন্ম নেওয়া ছেলে দাভি লুক্কাও অনুষ্ঠানে উপস্থিত ছিল।

নতুন অতিথিকে ঘিরে আনন্দ প্রকাশ করতে গিয়ে মজার একটি মন্তব্যও করেন নেইমার। টানা মেয়েসন্তান হওয়ার খবর জানার পর তিনি হাস্যরস করে বলেন, ‘আমি একটি ব্যান্ড তৈরি করব, আজ থেকে সেটার নাম হবে স্পাইস গার্লস।

নতুন সন্তান জন্ম নিলে নেইমার পাঁচ সন্তানের বাবা হবেন। তার সন্তানদের মধ্যে রয়েছে দাভি লুক্কা, হেলেনা, মাভি, মেল এবং ব্রুনার গর্ভে থাকা নতুন কন্যাসন্তান। পরিবারের সুখবরের মাঝেও মাঠের লড়াইয়ে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে ব্রাজিল সমর্থকদের। কাফ মাসলের গ্রেড-টু ইনজুরির কারণে বিশ্বকাপের শুরু থেকেই মাঠের বাইরে আছেন ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। চোটের কারণে তিনি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও খেলতে পারেননি।

ব্রাজিলের মেডিকেল দল নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়া করতে চায় না। অতীতে তার পেশি ও গোড়ালির একাধিক চোটের ইতিহাস বিবেচনা করে সতর্কতার সঙ্গে তাকে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। আগামী ২০ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল মাঠে নামবে। সেই ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা কম। তবে ব্রাজিল শিবির আশা করছে, নকআউট পর্বের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy