প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:০৭ পিএম (ভিজিট : ৬১)

X
মেসি
কানসাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের ম্যাচে মাঠে নেমেই অনন্য এক মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। এই ম্যাচটি আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ১৯৯টি ম্যাচ খেলে তিনি ১১৭টি গোল করেছেন এবং ৬৪টি গোলে সহায়তা করেছেন।
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়। আর ওই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পরবর্তী প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে তিনি ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপা জিতেছেন।
আন্তর্জাতিক ফুটবলে তিনি ১৬ হাজার ৩শ ৮০ মিনিটের বেশি সময় মাঠে কাটিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, মেসি বিশ্বকাপে ২৬টি, কোপা আমেরিকায় ৩৯টি এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৭২টি ম্যাচ খেলেছেন। বাছাইপর্বে তার গোলসংখ্যা ৩৬টি এবং অ্যাসিস্ট ১৪টি।
বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি জাতীয় দলের হয়ে মোট ২২৮টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের বিষয়ে লিওনেল মেসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। আপাতত তিনি দলের পরবর্তী ম্যাচগুলোতে মনোনিবেশ করছেন।