প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৮ এএম আপডেট: ১৭.০৬.২০২৬ ৯:১৫ এএম (ভিজিট : ৮৭)

X
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন মেসি
ফিফা বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক আক্রমণ থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিওনেল মেসির একচেটিয়া আধিপত্যে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুরু থেকেই ম্যাচে দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন মেসি।
এরপর ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোলরক্ষক লুকা জিদান সহজ একটি শট সামলাতে ব্যর্থ হলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৫-তে নিয়ে যান মেসি, যা তাকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর সমতুল্য স্থানে নিয়ে গেছে।
এর আগে ম্যাচের ৫৫তম মিনিটে পরিবর্তন আনে আর্জেন্টিনা। মাঠ ছাড়েন লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, তাদের জায়গায় নামেন হুলিয়ান আলভারেজ ও নিকো গনসালেজ।
অন্যদিকে, ৬৪তম মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন করে আলজেরিয়া। বুদাউই, মুসা ও গুইরির পরিবর্তে মাঠে নামেন আওয়ার, মাহরেজ ও আমৌরা।
৬৬তম মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন লুকা জিদান।
এরপর ৭৬ মিনিটে আর মেসির হ্যাটট্রিক আটকানো যায়নি কোনোভাবেই। অসাধারণ হ্যাটট্রিকের পর ম্যাচের ৮০ মিনিটে মেসিকে তুলে নেন কোচ স্কালোনি।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মাইলফলকে ভাগ বসালেন লিওনেল মেসি। এর আগে ১৬ গোল করে এ রেকর্ড করেছিলেন মিরোস্লাব ক্লোসে। এখন যৌথভাবে ক্লোসের পাশে নাম লেখালেন মেসি।