ইউরোপে পোশাক রপ্তানিতে ধস, ৩ মাসেই আয় কমল ২০ শতাংশ

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় আশঙ্কাজনকভাবে কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৬

2026-06-17T13:40:09+00:00
2026-06-17T13:40:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউরোপে পোশাক রপ্তানিতে ধস, ৩ মাসেই আয় কমল ২০ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৪৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় আশঙ্কাজনকভাবে কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) এই বাজার থেকে বাংলাদেশের আয় প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

ইইউ-এর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ৫,৬৮৭ মিলিয়ন ইউরো। ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ, পরিমাণের দিক থেকে রপ্তানি ৮.৩২ শতাংশ কমলেও পোশাকের দাম বা মূল্যের দিক থেকে বড় পতন হয়েছে।

ইউরোস্ট্যাট জানায়, অর্থনৈতিক মন্দার কারণে চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ববাজার থেকে ইউরোপের সার্বিক পোশাক আমদানিই ১১.৬২ শতাংশ কমেছে। 

তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি। এই সময়ে চীনের রপ্তানি ৮ শতাংশ, ভারতের ১০ শতাংশ এবং পাকিস্তানের ১৭ শতাংশ কমলেও বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে মাত্র ২ শতাংশ। এছাড়া তুরস্কের ১৯ শতাংশ এবং কম্বোডিয়ার ১৬ শতাংশ রপ্তানি হ্রাস পেয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy