প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:১৮ পিএম (ভিজিট : ১৫৮)

X
কচুয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের কচুয়ায় আর্জেন্টিনা দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৫টায় কচুয়া উপজেলার আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের আয়োজনে বাজারের কফিহাউজের সামনে সড়ক থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে,বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কচুয়া বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।পরে কচুয়া উপজেলার সাইনবোর্ড, বাধাল,গজালিয়া, ধোপাখালী সহ বিভিন্ন জায়গা মটর সাইকেল শোডাউন করে আর্জেন্টিনার সমর্থকরা।
মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন সমর্থকরা। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।
কচুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও যুবনেতা শেখ সুজন বলেন, আর্জেন্টিনার ফুটবল এক ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি ভক্ত তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আশাকরি এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।