মেসিকে হ্যাটট্রিক ‘উপহার দিয়েছে’ আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা কোচদের কাছ থেকে প্রশংসা পাওয়া নতুন কিছু নয় লিওনেল মেসির জন্য। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে

2026-06-17T22:03:06+00:00
2026-06-17T22:03:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেসিকে হ্যাটট্রিক ‘উপহার দিয়েছে’ আলজেরিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৫১)
গোল করে লিওনেল মেসির উদযাপন।
X

গোল করে লিওনেল মেসির উদযাপন।

প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা কোচদের কাছ থেকে প্রশংসা পাওয়া নতুন কিছু নয় লিওনেল মেসির জন্য। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নেমেই হ্যাটট্রিক করা আর্জেন্টাইন মহাতারকাকে এবার স্তুতির জোয়ারে ভাসিয়েছেন আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচও। তবে মেসির এমন পারফরম্যান্সের পেছনে নিজেদেরও কিছুটা দায় দেখছেন তিনি।

ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। তিনটি গোলই করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেন মেসি। সঙ্গে ভাগ বসান বিশ্বকাপে সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসার সবচেয়ে বেশি ১৬ গোলের রেকর্ডে।

ম্যাচের সপ্তদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন মেসি। তার জোরাল শট গোলরক্ষক লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৬০তম মিনিটে জিদানের উপহার লুফে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আলেক্সিস মাক আলিস্তেরের গড়ানো শট শুয়ে পড়ে ঠেকালেও নিরাপদ করতে পারেননি জিদান। বরং বল পেয়ে যান সামনেই ফাঁকায় থাকা মেসি। আলতো টোকায় বল জালে জড়ান তিনি।

৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে আরেকটি দারুণ গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও, মেসির মাঠের পারফরম্যান্সে সেটার ছাপ একদমই পড়ছে না। ম্যাচ শেষে আলজেরিয়ার কোচের কণ্ঠেও ফুটে উঠল তা। তবে পেতকোভিচের মতে, প্রথম দুটি গোল মেসিকে উপহার দিয়েছেন তারাই।

ক্লাস চিরস্থায়ী। কারণ আমরা এখানে কোনো বয়স্ক ফুটবলারকে নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি এমন একজন ফুটবলারকে নিয়ে, যিনি ক্যারিয়ারে সাত কিংবা আটবার ব্যালন দ’র জিতেছেন। দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই তাকে সুযোগ করে দেয়েছি এবং তার জন্য গোল করাকে আরও সহজ করে দিয়েছি। তবে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির ক্ষুরধার মস্তিষ্ক যেকোনো কঠিন কাজকে সহজ করে তোলে। তার বিশেষ সুবিধা হলো, পুরো আর্জেন্টিনা দল তার জন্য খেলে এবং তাকে সহযোগিতা করে। কয়েক বছর নয়, দশক ধরে সে অবিশ্বাস্য সব পারফরম্যান্স করে যাচ্ছে। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।”

তবে গোলরক্ষক জিদানকে দায় দিতে নারাজ পেতকোভিচ। দলের পুরো রক্ষণভাগের দিকেই আঙুল তুলেছেন তিনি,‘ কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাবে নেই। তবে আমি মনে করি, আর্জেন্টিনার খেলোয়াড়দের শট নেওয়ার জন্য আমরা অনেক বেশি জায়গা দিয়ে ফেলেছি। দায় আমাদের নিজেদেরই, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’
আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy