অনুশীলন শুরু করেছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার। তবে কবে নাগাদ এই তারকা ফরোয়ার্ড মাঠে নামতে পারবেন

2026-06-17T22:10:31+00:00
2026-06-18T21:37:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অনুশীলন শুরু করেছেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৯:৩৭ পিএম  (ভিজিট : ৫২)
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
X

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার। তবে কবে নাগাদ এই তারকা ফরোয়ার্ড মাঠে নামতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।

ব্রাজিল দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মঙ্গলবার প্রথমবার অনুশীলন করেছেন নেইমার। সামাজিক মাধ্যমে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার অনুশীলনের ভিডিও দিয়েছে। ভিডিওতে দেখা যায়, কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং এবং ফিটনেস নিয়ে কাজ করছেন নেইমার।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ৩৪ বছর বয়সি তারকা। ওই চোটের জন্য ব্রাজিল দলের সঙ্গে গত এক মাসে একবারও অনুশীলন করতে পারেননি তিনি। অনুশীলনে ফিরলেও এখনই তাকে পাওয়ার আশায় নেই ব্রাজিল। নকআউট পর্বে নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। পরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আগামী ২৫ জুন, ভোর চারটায়। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন নেইমার। তার অনুশীলনে ফেরা ইঙ্গিত দেয় যে মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন সান্তোস তারকা।

সবশেষ ২০২৩ সালে দেশের হয়ে খেলেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুর এসিএল এবং মেনিসকাসের চোট নিয়ে মাঠ ছাড়েন। বিশ্বকাপ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy