পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও নতুন সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত থাকলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে আগামী

2026-06-18T21:53:13+00:00
2026-06-18T21:53:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও নতুন সিদ্ধান্ত!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ৪১৯)
বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল
X

বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল

বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত থাকলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগায় এই বিলম্ব হতে পারে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এসব তথ্য ও নতুন পে-স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ জুন পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। নতুন এই বেতন কাঠামোর আওতায় প্রশাসন ক্যাডার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারীসহ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন।

অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নতুন বাজেটে পে-স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। বর্তমানে প্রজ্ঞাপন জারি ও বিধি সংশোধনের কাজ চলছে। এসব আনুষ্ঠানিকতা শেষ হলে জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত বেতন অক্টোবরের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হবে।

নতুন পে-স্কেল কার্যকর হওয়ার পর বর্তমানে চলমান ১০ থেকে ১৫ শতাংশ হারের বিশেষ সুবিধা (ইনসেনটিভ) আর আলাদাভাবে বহাল থাকবে না। এটি নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। 

হিসাব অনুযায়ী, বিশেষ সুবিধা বাতিলের পর নতুন কাঠামোতে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন বৃদ্ধি পাবে প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে তা হবে প্রায় ৪০ শতাংশ। তবে সাময়িক সুবিধার চেয়ে মূল বেতন বৃদ্ধি পাওয়ায় চাকরিজীবীদের পেনশন ও গ্র্যাচুইটিসহ অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা অনেক বাড়বে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এই বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা। 

এ ছাড়া জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অতিরিক্ত বরাদ্দের একটি বড় অংশ (প্রায় ৪৪ কোটি টাকা) থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে, যা নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy