সবকিছু এখনও শেষ হয়ে যায়নি : রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবলে এবারও অনেক আশা নিয়ে খেলা শুরু করেছে পর্তুগাল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। কঙ্গোর সঙ্গে পয়েন্ট

2026-06-18T22:15:22+00:00
2026-06-18T22:15:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি : রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:১৫ পিএম   (ভিজিট : ৩৭)
ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো
X

ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপ ফুটবলে এবারও অনেক আশা নিয়ে খেলা শুরু করেছে পর্তুগাল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। কঙ্গোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও পর্তুগিজদের রুবেন নেভেস, রুবেন দিয়াস, ব্রুনো ফার্নান্দেস, বর্নার্দো সিলভা, রাফায়েল লেয়াওদের মতো তারকা খেলোয়াড় থাকার পরও জয় আসেনি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো ও নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন ৪১ বছর বয়সি রোনালদো।

রোনালদোদের জন্য এই ড্র’টা অনেকটা হারের সমতূল্য। কঙ্গোর সঙ্গে হোঁচট খেয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কাই লেগেছে পর্তুগালের। বিশ্বকাপ মিশনের শুরুতেই এমন হতাশাজনক ড্রয়ে সতীর্থদের মতো রোনালদোরও মন খারাপ । হতাশা ঘিরে ধরলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের উদ্দেশে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। রোনালদো লিখেছেন, ‘এটা মোটেও সেই শুরু নয়, যা আমরা চেয়েছিলাম। তবে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রেখেই পরের ম্যাচে পুরো মনোযোগ দিতে হবে।’

এছাড়া ম্যাচ শেষে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, খেলোয়াড়দের নিবেদনে কোনও কমতি ছিল কি না? পাল্টা প্রশ্ন ছুড়ে রোনালদো বলেছেন, ‘কিসের কমতি?’ কোনো কিছুরই কমতি ছিল না আমাদের। ফুটবল এমনই। আমরা জিততে পারতাম, আবার হারতেও পারতাম। ম্যাচটা যে কোনও দিকেই যেতে পারতো।’

  






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy