বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, নরওয়ে-জাপানের চমক

অনলাইন ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতি দল অন্তত একটি করে ম্যাচ শেষ করেছে। প্রথম রাউন্ডে

2026-06-19T09:15:21+00:00
2026-06-19T09:15:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, নরওয়ে-জাপানের চমক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:১৫ এএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতি দল অন্তত একটি করে ম্যাচ শেষ করেছে। প্রথম রাউন্ডে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানার্স আপ ফ্রান্স দারুণ ফুটবল খেলেছে। ইংল্যান্ড দাপুটে পারফরম্যান্স দিয়েছে।

প্রত্যাশা মেটাতে পারেনি স্পেন, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো টুর্নামেন্টের ফেবারিট দল। ব্রাজিলও জয়ের দেখা পায়নি। 

গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিং প্রস্তুত করেছে। সেখানে শীর্ষে আছে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা আর্জেন্টিনা।

কিলিয়ান এমবাপ্পের দাপুটে পারফরম্যান্সে সহজে জিতে টুর্নামেন্ট শুরু করেছে ফ্রান্স। তারা আছে দুইয়ে। গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটা খেলেছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। হ্যারি কেইনের ডাবলে ৪-২ গোলে জেতা ইংশিলরা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে তিনে আছে। 

কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য সমতা করলেও পাওয়ার র‌্যাঙ্কিংয়ে স্পেন আছে চারে। বিশ্বকাপের আগে আলোচনায় আসতে না পারা জার্মানি ৭-১ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করে পাঁচে উঠে এসেছে। ডিআর কঙ্গোর বিপক্ষে জিততে না পারলেও পর্তুগাল আছে ছয়ে। সাতে আছে সমতা দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল।  

ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকে বিশ্বকাপ খেলা আফ্রিকান প্রতিনিধি মরক্কো আছে আটে।  ইউরোপিয়ান পাওয়ার হাউজ নেদারল্যান্ডসকে দশে ঠেলে পাওয়ার র‌্যাঙ্কিংয়ে নয়ে ঢুকেছে আর্লিং হালান্ডের নরওয়ে। ১১ নম্বরে আছে ডাচদের রুখে দেওয়া জাপান।

বেলজিয়াম ১২তে নেমে গেছে। বিশ্বকাপের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যথাক্রমে ১৩ ও ১৪ নম্বরে আছে। গত দুই বিশ্বকাপে চমক দেখানো ক্রোয়েশিয়া নেমে গেছে ২০ এ। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy