দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কাটছাঁট করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড)

2026-06-19T16:45:56+00:00
2026-06-19T16:45:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ২৬৩)
স্বর্ণের দামে ধস
X

স্বর্ণের দামে ধস

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কাটছাঁট করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দামে ভ্যাট সমন্বয় করেছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৩৭ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। 





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy