র‍্যাঙ্কিংয়ে ৮৬ নাম্বার হাইতির বিপক্ষে ব্রাজিলের ‘দাপুটে’ জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতির বিপক্ষে শুরুটা খুব একটা মসৃণ ছিল না ব্রাজিলের। প্রথম ২০

2026-06-20T08:33:52+00:00
2026-06-20T08:33:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
র‍্যাঙ্কিংয়ে ৮৬ নাম্বার হাইতির বিপক্ষে ব্রাজিলের ‘দাপুটে’ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩৩ এএম   (ভিজিট : ৪৮)
কুনহার জোড়া গোলের পর গোলের দেখা পায় ভিনিও
X

কুনহার জোড়া গোলের পর গোলের দেখা পায় ভিনিও

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতির বিপক্ষে শুরুটা খুব একটা মসৃণ ছিল না ব্রাজিলের। প্রথম ২০ মিনিটে কিছুটা এলোমেলো ফুটবল খেলতে দেখা যায় কার্লো আনচেলত্তির দলকে। তবে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল পেয়ে ছন্দে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ তৈরী করলেও শেষপর্যন্ত ৩ গোলের স্বস্তির জয় নিয়েই ম্যাচ শেষ করে ব্রাজিল।

লুকাস পাকেতার পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে কাছ থেকে জালে জড়িয়ে দেন মাতেউস কুনহা। কিছুটা অগোছালো পরিস্থিতিতে এলেও গোলটি ব্রাজিলকে আত্মবিশ্বাস এনে দেয়।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও আঘাত হানে ব্রাজিল। এবার ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস থেকে দৌড়ে ঢুকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনহা। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ব্রাজিলের হাতে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে আসে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লুকাস পাকেতার চমৎকার থ্রু পাস ধরে ডিফেন্স ভেঙে একা এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক প্লাসিদের সামনে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৩৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলে নামেন রায়ান। যা কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ব্রাজিল শিবিরে।

পুরো ম্যাচেই বল দখল, আক্রমণ, শট—সব দিক থেকেই এগিয়ে ছিল ব্রাজিল। হাইতি কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও সেগুলো খুব একটা হুমকি তৈরি করতে পারেনি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy