ফুটবল বিশ্বকাপে নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখল বিশ্ব

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরুর আগেই নতুন নিয়ম করেছিল ফিফা। মাঠে মুখ ঢেকে কোনো খেলোয়াড় কথা বললে, তাকে শাস্তি হিসেবে লাল

2026-06-20T12:30:07+00:00
2026-06-20T12:30:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুটবল বিশ্বকাপে নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখল বিশ্ব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগেই নতুন নিয়ম করেছিল ফিফা। মাঠে মুখ ঢেকে কোনো খেলোয়াড় কথা বললে, তাকে শাস্তি হিসেবে লাল কার্ড দেখানো হবে।

বিশ্বকাপ শুরুর পর বেশ কিছু লাল কার্ড দেখানো হয়েছে এরই মধ্যে। উদ্বোধনী ম্যাচেই দেখানো হয়েছিল ৩টি লাল কার্ড। কিন্তু নতুন নিয়মে প্যারাগুয়ে-তুরস্কের ম্যাচের আগ পর্যন্ত কোনো ফুটবলারকে লাল কার্ড দেখতে হয়নি।

কিন্তু ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ে এবং তুরস্কের ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩ মিনিট) একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় দুই দলের মধ্যে। রেফারি চেষ্টা করছিলেন, সেই পরিস্থিতি থামানোর।

এরই মধ্যে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলতে গিয়ে মিগুয়েল আলমিরন নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলেন। রেফারি বিষয়টি লক্ষ্য করেন। এ নিয়ে নিশ্চিত হতে তিনি ভিএআরের সহায়তা নেন। টিভি রিপ্লে দেখে তিনি নিশ্চিত হন মিগুয়েল হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেছিলেন এবং সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান।

২০২৬ বিশ্বকাপের আগে ফিফা খেলোয়াড়দের আচরণবিধিতে নতুন একটি নির্দেশনা যোগ করে। সেই নির্দেশনা অনুযায়ী, মাঠে প্রতিপক্ষ, রেফারি বা অন্য কারও সঙ্গে কথা বলার সময় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। খেলোয়াড়রা যাতে ঠোঁট পড়া (lip-reading) এড়াতে গোপনে কিছু বলতে না পারেন, সে কারণেই এই নিয়ম চালু করা হয়।

ফলে মুলদুরের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে আলমিরন সরাসরি লাল কার্ড দেখেন। সাবেক নিউক্যাসল ইউনাইটেড তারকা বিস্মিত হয়ে প্রতিবাদ জানালেও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

ম্যাচের ৬৪ সেকেন্ডে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন গালাজার।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy