ইনজুরিতে ছিটকে গেল বিশ্বকাপজয়ী তারকা, চরম বিপাকে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।চোটের কারণে আগামী সোমবার অস্ট্রিয়া

2026-06-20T17:58:17+00:00
2026-06-20T17:58:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইনজুরিতে ছিটকে গেল বিশ্বকাপজয়ী তারকা, চরম বিপাকে আর্জেন্টিনা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৫৭৩)
দ্বিতীয় ম্যাচের আগেই দলে বড় ধাক্কা
X

দ্বিতীয় ম্যাচের আগেই দলে বড় ধাক্কা

বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

চোটের কারণে আগামী সোমবার অস্ট্রিয়া বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। অস্ট্রেয়ার বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে খেলতে পারেন নাহুয়েল মলিনা।

কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এই রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy