মধ্যম সারির রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের দাবি বারভিডার

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর এক সংবাদ সম্মেলনে মধ্যমসারির রিকন্ডিশন্ড গাড়ির ওপর আরোপিত বাড়তি কর

2026-06-20T19:42:18+00:00
2026-06-20T19:42:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মধ্যম সারির রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের দাবি বারভিডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৩২)
গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের দাবি
X

গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের দাবি

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর এক সংবাদ সম্মেলনে মধ্যমসারির রিকন্ডিশন্ড গাড়ির ওপর আরোপিত বাড়তি কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 

শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আবদুল হক রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্য কমানোর আহ্বান জানান। 

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন্ড গাড়ির উপর কর বাড়ানোর ফলে এসব গাড়ির দাম আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকার বৈদ্যুতিক (ইভি) গাড়ির ব্যবহার বাড়াতে আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড় দিলেও দেশে এখনো পর্যাপ্ত চার্জিং অবকাঠামো গড়ে ওঠেনি। অন্যদিকে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ির ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের জন্য এরই মধ্যে দেশে বিস্তৃত অবকাঠামো তৈরি হয়েছে। তাই টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইভির পাশাপাশি হাইব্রিড গাড়িকেও সমান নীতি সহায়তার আওতায় আনার আহ্বান জানানো হয়।

বারভিডা সভাপতির দাবি, ইলেকট্রিক রিকশাকে নিবন্ধন ও করের আওতায় আনা হলে সরকার যেমন রাজস্ব পেত, তেমনি এ খাতেও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হতো। পাশাপাশি প্লাগইন হাইব্রিড ও রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সমন্বিত শুল্ক কাঠামো প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মান্নান চৌধুরী খসরু, হাবিবুল্লাহ ডন, উপদেষ্টা শহিদুল ইসলাম, সাইফুল্লাহ সম্রাটসহ অন্য নেতারা।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy