জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না বাংলাদেশ। চট্টগ্রামে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি

2026-06-20T20:34:29+00:00
2026-06-20T20:34:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২৯)
লিটন কুমার দাস
X

লিটন কুমার দাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না বাংলাদেশ। চট্টগ্রামে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৪ উইকেটের হারার পর, দ্বিতীয় ম্যাচে ৭ রানে হেরেছে লাল-সবুজের দল। তবে উভয় ম্যাচেই ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে টান পড়ার কারণে পুরো টি২০ সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ক্রিকেটার। এবার জানা গেল নতুন খবর। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও থাকা হচ্ছে না লিটনের। এই সময় বিশ্রামে থাকবেন তিনি। ফলে টেস্টে অমিতের হাসানের অভিষেক এখন সময়ের ব্যাপার।

লিটন এই টেস্ট ম্যাচে না থাকায় তার জায়গায় ডাক পেতে যাচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তার। ক্যারিয়ারের একমাত্র টেস্টটা খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। লিটন না থাকায় সেই ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর লিটন একাদশে ফেরায় দলের সঙ্গে থাকলেও টেস্ট খেলা হয়নি অঙ্কনের।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডেতে খেলার কথা রয়েছে লিটনের। যদিও টি২০ সিরিজে থাকছেন না তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য ইতমধ্যে বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন। গল গ্যালান্টসের বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে অংশ নেবেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy