কাঁচামাল আমদানিতে কর প্রত্যাহারের দাবি বিটিএমএ'র

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের (ভ্যালু

2026-06-20T20:44:58+00:00
2026-06-20T20:44:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাঁচামাল আমদানিতে কর প্রত্যাহারের দাবি বিটিএমএ'র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৪৮)
কর প্রত্যাহারের দাবি
X

কর প্রত্যাহারের দাবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের (ভ্যালু এডিশন) শর্ত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার স্বার্থে এই শর্ত বহাল রাখার দাবি জানিয়েছে বস্ত্র শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

শনিবার (২০ জুন ) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিএমএর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক পরিচালক রাজীব হায়দার, সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন এবং তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়কপণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হলে একদিকে যেমন বন্ড সুবিধার অপব্যবহার বাড়বে, অপরদিকে বাজারে অসম প্রতিযোগিতার ঝুঁকি বাড়বে। এলডিসি উত্তরণ পরবর্তী রপ্তানি সক্ষমতা ও স্থানীয় শিল্প সুরক্ষায় মূল্য সংযোজন শর্ত বহাল রাখা জরুরি বলে মনে করে বিটিএমএ।

এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে প্রাইমারি টেক্সটাইল শিল্পের করপোরেট করহার ২০৩০ সাল পর্যন্ত ১২ শতাংশে নামিয়ে আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

 বাজেটে রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ওপর কর ৫ শতাংশে নামিয়েছে সরকার। তবে বিটিএমএর দাবি, নগদ সহায়তার ওপর সম্পূর্ণ কর প্রত্যাহারের।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy