শেষ ম্যাচে কঠিন পরীক্ষায় ব্রাজিলের যে ৩ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয়

2026-06-20T21:05:38+00:00
2026-06-20T21:05:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেষ ম্যাচে কঠিন পরীক্ষায় ব্রাজিলের যে ৩ ফুটবলার!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৪১)
বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল
X

বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল

গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেসাওরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নকআউট পর্বের আগে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক ডগলাস সান্তোস এবং সেন্টার ব্যাক রজার ইবানিজ—নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।

এই তিনজনই ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে তারা শেষ বত্রিশের ম্যাচে খেলতে পারবেন না।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে সেলেসাওদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ফিফা হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে। টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা বাড়ানোর কারণে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে নকআউট রাউন্ড শুরু হওয়ার সময় আগের হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগে আবারও কার্ডের হিসাব নতুন করে শুরু হবে। তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাহলে তিনি পরের রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

তাই স্কটল্যান্ডের বিপক্ষে শুধু জয় বা নকআউট নিশ্চিত করাই নয়, গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে কার্ড থেকে বাঁচিয়ে রাখাও এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy